মুগ ডাল দিয়ে মাছের মুড়ো ঘন্টো।
উপকরন: ১.মুগ ডাল(২৫০ গ্রাম)
২.কাচা মরিচ(5--6)।
৩.মাছের মাথা(২টি)।
৪.চিনি(স্বাদ মতন)।
৫.লবন(স্বাদ মতন)।
৬.তেজপাতা (2-3টি)।
৬.হলুদ গুড়া(পরিমান মতন)।
৮.জিরা বাটা।
৯.ধনিয়া বাটা।
১০.গরম মসলা বাটা।
১১.জয়ফল বাটা (সামান্য)।
১২.জয়ত্রী বাটা (সামান্য)।
প্রনালী: প্রথমে কড়াই তে তেল দিতে হবে।এরপর মুগডাল তেলের মধ্যে দিয়ে ডালটাকে ভাজতে হবে।ভাজা হলে এবার কড়াইতে পানি দিতে হবে।এর পর কাচা মরিচ ফালি আর লবন,হলুদ কড়াইতে দিয়ে,ঢেকে দিতে হবে ডাল সেদ্ধ না হওয়া পযর্ন্ত।এরপর অন্য একটি কড়াইতে তেল দিয়ে মাছের মাথা ভালো করে ভাজতে হবে।ভাজা শেষে হলে উঠিয়ে রাখতে হবে।এবার ডালটা সেদ্ধ হলে তারমধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিতে হবে।এরপর মাছের মাথা আপনারা চাইলে গুড়ো করে দিতে পারেন বা আস্ত রাখতে পারেন।এরপর ডালটা নামিয়ে নিতে হবে একটি পাত্রে।তারপর কড়াইয়ে অল্প তেল দিয়ে জিরা আর ধনিয়া হালকা ভেজে নিতে।ভেজে নেওয়া মসলার সাথে গরম মসলা জয়ফল,জয়ত্রী বেটে নিতে হবে।মসলা বাটা হলে কড়াইয়ে তেল দিতে হবে।তেল গরম হলে তারমধ্যে কিছু জিরা আর তেজপাতা দিয়ে নেড়ে ঢেলে রাখা ডাল দিতে হবে।ডাল দিয়ে এর মধ্যে বেটে রাখা মসলা দিয়ে নাড়তে হবে।এরপর স্বাদ মতন চিনি দিয়ে নামিয়ে নিতে হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন